
হক-বাতিল ও সত্য-মিথ্যার সংঘাত চিরন্তন। হক ও সত্যের জয় নিশ্চিত। বাতিল ও মিথ্যার পতন নির্ঘাত। মানব রচিত ধর্ম ও মতবাদ সবই ভ্রান্ত ও বাতিল। কেবল সত্য আল্লাহপ্রদত্ত ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা চিরসত্য ও কল্যাণের পথে বিশ্ব মানবতার আহ্বানের জন্য অগণিত নবী-রাসুল প্রেরণ করেন। এর পরিসমাপ্তি ঘটান হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর দীন হেফাযতের মহান দায়িত্ব অর্পিত হয় আলিম সমাজের ওপর। নবীজীর ভাষায় যারা তাঁর উত্তরাধিকারী ও ভবিষ্যত কর্ণধার। হকের দিশারি যে বিশাল কাফেলা তিলে তিলে তাদের অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন তাঁদেরই একজন কুতুবে আলম মাওলানা আব্দুর রহমান রহঃ। তাঁর প্রত্যক্ষ দিক নির্দেশনায়-ই প্রতিষ্ঠা লাভ করে অত্র প্রতিষ্ঠান।