মারকাযুত্ তাকওয়া ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া ইলম, আমল ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার প্রত্যয় মারকাযুত্ তাকওয়া ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে জ্ঞানার্জনের পাশাপাশি আধুনিক বিশ্বের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

একটি সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশে প্রতিটি শিক্ষার্থীর মেধা, মনন ও চরিত্রের যথাযথ বিকাশ ঘটিয়ে তাদেরকে দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে মারকাযুত্ তাকওয়া ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইলমের আলোয় আলোকিত, তাকওয়ার সৌন্দর্যে সমৃদ্ধ এবং উত্তম চরিত্রে গড়ে ওঠা একটি প্রজন্ম—এই প্রত্যয়েই আমাদের পথচলা।